স্ট্রিম ডেস্ক

৬৬ হাজার লোকের অংশগ্রহণে হওয়া এক বৈশ্বিক গবেষণায় উঠে আসে যে, ভুল তথ্য শনাক্ত করবার দক্ষতা ব্যক্তির বয়স, লিঙ্গ, শিক্ষা এবং রাজনৈতিক আদর্শ অনুযায়ী পরিবর্তিত হয়৷
গবেষণায় অংশগ্রহণকারীদের নানা সংবাদ শিরোনাম দেখিয়ে জানতে চাওয়া হয় এটি সত্যি না ভুয়া এবং দেখা যায়, জেনারেশন জি, নারী, রক্ষণশীল ও স্বল্পশিক্ষিত মানুষদের মধ্যে ভুল তথ্য বিশ্বাস করার প্রবণতা বেশি।
দেখা গেছে, জেন জি এবং নারীরা ভুল তথ্য শনাক্তকরণের বিষয়ে নিজেদের দুর্বলতা সম্পর্কে জানেন। তবে আপেক্ষিকভাবে শিক্ষিত লোকেরা এক্ষেত্রে নিজেদের দুর্বলতা মানতে চান না।
ধারণা করা হয় ডিজিটাল মাধ্যম বেশি ব্যবহারের কারণে তরুণদের মধ্যে হয়তো ডিজিটাল সাক্ষরতার হার বেশি। তবে গবেষণায় এর প্রতিফলন দেখা যায়নি।
গবেষকদের মধ্যে একজন, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ড. ফ্রেডরিক গোৎজ বলেন, “এখনো জনমনে এই বদ্ধমূল ধারণা আছে যে, তরুণেরা ডিজিটাল পরিবেশের এই বিষয়গুলো ভালো বোঝে। তবে গবেষণার জগতে ইতোমধ্যে এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আপনি যে-ই হন না কেন, ভুল তথ্যের হাত থেকে কেউ-ই নিরাপদ নয়। আমরা সকলেই কখনো না কখনো এর শিকার হতে পারি”।
ভুল তথ্যের প্রচার গণতন্ত্রের জন্যও হুমকি, কেননা গণতন্ত্র অনেকাংশেই নাগরিকের সচেতনতার ওপর নির্ভর করে। ড. গোৎজ আরও বলেন, “আমার ধারণা সব দেশ এই সমস্যা সমাধানে আগ্রহী নয়। এমনকি, রাজনীতিবিদেরা নিজ স্বার্থে এটিকে ব্যবহারও করতে পারেন”।
গবেষণার ফল থেকে বোঝা যায়, ভুল তথ্যের প্রচার ঠেকাতে গণমাধ্যমের সাক্ষরতা সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার।

.png)

যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
৭ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
১৬ ঘণ্টা আগে