স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে চুক্তি করা ব্রিটেনের জন্য ‘খুবই বিপজ্জনক’। এই চুক্তি যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠবে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে এই খবর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের ওপর নির্মিত এক তথ্যচিত্রের প্রিমিয়ার শোতে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প।
চীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তির বিষয়ে ট্রাম্পের ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চীনের সঙ্গে চুক্তি করা কানাডার জন্য আরও বেশি বিপজ্জনক বলে আমি মনে করি। কানাডা ভালো করছে না। তারা খারাপ করছে এবং আপনি এর উত্তরের জন্য চীনের দিকে তাকাতে পারেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের চুক্তির ঘোষণার পরই এই প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ওই চুক্তিটি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গ্রেট হলে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে স্টারমার বলেন, চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খুব ভালো এবং মজবুত অবস্থানে আছে।
আর শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, শি’র সঙ্গে দারুণ এক বৈঠকে আমরা যেরকম সম্পৃক্ততা আশা করছিলাম সেই পর্যায়ের সম্পৃক্ততা পেয়েছি।
তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত ইউকে-চীন বিজনেস ফোরামের এক সভায় বলেন, আন্তরিকতার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং সত্যিই কিছু অগ্রগতি হয়েছে। কারণ যুক্তরাজ্যে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে