স্ট্রিম ডেস্ক

রাশিয়ার দূর প্রাচ্যে ৫০ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উড়োজাহাজটির কাঠামো আগুনে জ্বলছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত আন-২৪ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিনদা শহরের কাছাকাছি পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলোভ বলেন, উড়োজাহাজটি ৪৩ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে পাঁচ শিশু ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।’
এ দিকে জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিল।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জরুরি পরিষেবাগুলোর সূত্রে বলা হয়েছে, ‘আন-২৪ উড়োজাহাজটি খাবারোভস্ক-ব্লাগোভেশচেনস্ক-টিনদা রুটে উড়ছিল। এটি শেষ গন্তব্যের কাছাকাছি নিরাপত্তা পরীক্ষা পার করতে পারেনি। এর সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না।’

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
১০ ঘণ্টা আগে
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
১৪ ঘণ্টা আগে
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
১৭ ঘণ্টা আগে