স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অব্যাহত নৌ-অবরোধের কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়া ‘অসম্ভব’ বলে জানিয়েছেন ইরান। বুধবার (২২ এপ্রিল) দেশটির পার্লামেন্ট স্পিকার ও শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ এই তথ্য জানান।
এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেছেন, সব রণাঙ্গনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তাদের অবস্থান থেকে নড়বে না। গালিবাফ আরও লিখেছেন, ‘যুদ্ধবিরতি তখনই অর্থবহ হয় যখন তা নৌ-অবরোধ বন্ধ হবে।‘
গালিবাফ বলেন, সামরিক আগ্রাসন চালিয়ে তারা ব্যর্থ হয়েছে, এখন ভয় দেখিয়েও ইরানকে দাবানো যাবে না। ইরানের জাতীয় অধিকার ও সার্বভৌমত্বের স্বীকৃতিই কেবল এই সংকট নিরসনের পথ।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে এমন অনড় অবস্থানের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আশাবাদী। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আগামী শুক্রবারের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে। এই সম্ভাবনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি টেক্সট বার্তায় উত্তর দিয়েছেন, ‘এটি সম্ভব!’
এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে সমঝোতার পথ আরও প্রশস্ত করতে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিয়েছেন তিনি।
ইরানের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, হোয়াইট হাউস তেহরানের কাছ থেকে একটি ‘সমন্বিত ও চূড়ান্ত প্রস্তাব’ আশা করছে। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তু বা সময়সীমা নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি।
তথ্যসূত্র: আল-জাজিরা ও বিবিসি

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে