স্ট্রিম ডেস্ক

গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের এই অবরুদ্ধ ভূখণ্ডে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।
এরই মধ্যে গাজার একমাত্র ক্যাথলিক চার্চ হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।
চার্চে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ
গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা ল্যুভর দ্যরিয়েন্তের প্রধান মনসিনিয়র পাসকাল গোলনিশ।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে গোলনিশ বলেন, ‘এটি একটি উপাসনালয়। এটি এমন এক ক্যাথলিক চার্চ, যা শান্তির বার্তা দেয়, যা সব সময় শান্তির পক্ষে কাজ করে। তারা জনগণের সেবায় নিয়োজিত।’
গোলনিশ আরও বলেন, সেখানে পরিবার ছিল, সাধারণ বেসামরিক মানুষ ছিল।’
এদিকে এই হামলার পর পোপ চতুর্দশ লিও গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর ক্যাথলিক চার্চে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনার পরও তিনি ‘সংলাপ, পুনর্মিলন এবং অঞ্চলে টেকসই শান্তির’ প্রতি তাঁর গভীর আশাবাদ প্রকাশ করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬২৯ জন নিহত এবং প্রায় ১ লাখ ৪০ জন আহত হয়েছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে