স্ট্রিম ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার পর এবার জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ৬.৯ মাত্রার ভূমিকম্পের পর কয়েকটি অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা সুনামি সতর্কতা ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে জাপান টাইমস।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রদেশের উপকূলের কাছে, ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। আওমোরি প্রদেশের হাশিকামি শহরে জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে 'আপার ৬' মাত্রার কম্পন অনুভূত হয়েছে। রাজধানী টোকিওতেও হালকা কম্পন টের পাওয়া গেছে। 'আপার ৬' মাত্রার কম্পনে মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা বা হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ভারী আসবাবপত্রও উল্টে যেতে পারে।
ভূমিকম্পের পর সেন্দাই ও আওমোরির মধ্যকার তোহোকু শিনকানসেন বুলেট ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ইওয়াতে ও আওমোরি প্রদেশের বেশ কয়েকটি রেলপথেও সেবা স্থগিত রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গণমাধ্যমকে বলেছেন, এখনই সুনামির কোনো আশঙ্কা নেই। তবে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সম্ভাব্য আফটারশকের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
জেএমএ সতর্ক করে বলেছে, বড় ভূমিকম্পের পর একই এলাকায় আরও শক্তিশালী কম্পন হতে পারে। বিশেষ করে আগামী কয়েক দিন ঝুঁকি বেশি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে জাপানের উত্তরাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত বছরের ৪ নভেম্বর তোহোকু অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেকে এলাকাটিতে ধারাবাহিকভাবে কম্পন অব্যাহত রয়েছে। চলতি বছর এপ্রিলে আবারও একই মাত্রার ভূমিকম্প আঘাত হানলে কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করে। সর্বশেষ গত মে মাসে এই অঞ্চলে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, অঞ্চলটি বড় ধরনের 'মেগাথ্রাস্ট' ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে