স্ট্রিম ডেস্ক

বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) - এমন একটি খবর প্রকাশ করেছে ইউএই ভিসা অনলাইন নামের দুবাইভিত্তিক ভিসা ব্যবস্থাপনা কোম্পানি। খবরটি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। তবে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ বলছেন, খবরটি সঠিক নয় বরং দুরভসন্ধিমূলক।
ইউএই ভিসা অনলাইনে দেশটির অভিবাস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলা হয়, আগামী বছরের (২০২৬) জানুয়ারি থেকে নিষেধাজ্ঞার নতুন এই নির্দেশনা কার্যকর হবে। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তালিকার অন্য দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
তবে খবরটিকে স্রেফ ভুয়া বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ। তিনি এই খবরকে ‘দুরভিসন্ধিমূলক প্রচারণা’ বলেও অভিহিত করেছেন।
তারেক আহমেদ জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে