স্ট্রিম ডেস্ক

‘আমার বাচ্চারা…আমার বাচ্চারা…’, স্বজনদের লাশের পাশে বসে বিলাপ করছিলেন ইনতিসার আবু আসসি। ইসরায়েলি হামলায় তাঁর সন্তান ও নাতি-নাতনিরা মারা গেছেন।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪৫ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান বলে জানিয়েছে গাজার হাসপাতাল ও স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপির।
দক্ষিণ গাজার এক তাঁবু শিবিরে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। রাতে সেখানে হামলা চালানো হলে একই পরিবারের ১৩জন মারা যান। সেখানে ১২ বছরের কম বয়সী অন্তত ৬ শিশু ছিল।
গাজার একটি স্কুল বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে ইসরায়েলি হামলায় ১৫ মানুষ মারা যান। তা ছাড়া প্রায় প্রতিদিনই সাহায্য আনতে গিয়ে মারা যাচ্ছেন গাজাবাসীরা।
গাজা মানবিক সংস্থার (জিএইচএফ) ত্রাণ আনতে গিয়ে পথে পাঁচজন নিহত হন। এপি জানাচ্ছে, এটি ইসরায়েলের মদদপুষ্ট একটি গোপন মার্কিন সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, জিএইচএফের ত্রাণ নিতে ফিলিস্তিনিরা জড়ো হলে নির্বিচারে গুলি চালান ইসরায়েলি সেনারা। সেনা-নিয়ন্ত্রিত এলাকার কাছে জাতিসংঘের ত্রাণবহর যখন ঢোকে, অপেক্ষায় থাকেন গাজাবাসীরা। ভিড় জমলে সেনারা গুলি চালায়।
মে মাসে খাদ্য বিতরণকেন্দ্রগুলো চালু হওয়ার পর ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশি।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ভিড় নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়ে বা কেউ সেনাদের কাছে এলে গুলি চালায়। আর এসব ত্রাণকেন্দ্র পাহারা দেয় সশস্ত্র মার্কিন ঠিকাদারেরা।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা বলছে, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁদ হিসেবে ঝুঁকিপূর্ণ, অমানবিক, অকার্যকর ও সামরিক ত্রাণব্যবস্থা চালু রেখেছে ইসরায়েল।
এই প্রতিবেদন অস্বীকার করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যামনেস্টি হামাসের সঙ্গে যোগ দিয়ে তাদের মিথ্যা প্রপাগান্ডা গ্রহণ করেছে।
গত বছর ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তা অস্বীকার করে আসছে দেশটি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে