স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পুশইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়।
এর আগে, আজ সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড থেকে উদ্ধার করে ষষ্ঠী চন্দ্রকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্র রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
পুলিশ ও তার পরিবার জানায়, দুই মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন ষষ্ঠী চন্দ্র বর্মন। সামাজিক মাধ্যমে তার সীমান্তে আটকে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চন্দ্র বর্মনকে শনাক্ত করেন। বিজিবির সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্রের ছোট ভাই ভবানী বর্মন বলেন, ‘দুই মাস ধরে ভাইয়ের খোঁজ পাচ্ছিলাম না। বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাকে শনাক্ত করি। ভাইকে ফিরে পেয়ে আমরা খুশি।’
ষষ্ঠীর ভাগনে স্বপ্ননীল জানান, তার খালুর মানসিক সমস্যা রয়েছে। মাঝেমধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। তাকে ফিরে পেয়ে পরিবারের সবাই বড় স্বস্তিতে আছেন।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে হস্তান্তর করা হয়।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৭ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৮ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে