স্ট্রিম ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা দিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ওই আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বলে বুধবার (৬ জুলাই) জানিয়েছে ভারতের গণমাধ্যম। খবর এনডিটিভির।
বিজয়ের দল টিভিকে জানায়, গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের ওই আদেশ ১৯৫৮ সালের তামিলনাড়ু অ্যানিমাল প্রিজারভেশন অ্যাক্টের সঙ্গে সাংঘর্ষিক। এই আইনে ১০ বছরের বেশি বয়সী এবং কাজ ও প্রজননের জন্য অনুপযুক্ত বলে প্রত্যয়িত গরু জবাইয়ের অনুমতি রয়েছে। কিন্তু হাইকোর্ট আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে।
তামিলনাড়ু সরকার জানায়, হাইকোর্টে করা মূল আবেদনে শুধু কোয়েম্বাটুরে কোরবানির ইদের সময় প্রকাশ্যে পশু জবাই বন্ধের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত পুরো তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করার নির্দেশ দেয়। যদিও এমন কোনো আবেদন করা হয়নি।
আদেশে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়- কোরবানির ঈদের আগের দিন বা বছরের অন্য যেকোনো দিন যেন কোনো গরু বা বাছুর জবাই না হয় তা নিশ্চিত করতে।
প্রতি বছর কোরবানির ঈদের সময় মুসলমানরা স্থানীয় নিয়ম মেনে ব্যক্তিগত জায়গা ও ধর্মীয় সমাবেশে পশু কোরবানি দিয়ে থাকেন। এই রায় শুধু কোরবানির ঈদকে প্রভাবিত করবে না। তামিলনাড়ুর অনেক হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবে পশুবলি দেওয়ার প্রথা রয়েছে।
এদিকে বিরোধীরা অভিযোগ করেছে, এই বিষয়ে পদক্ষেপ নিতে টিভিকে সরকার দেরি করেছে।
ডিএমকের মুখপাত্র ড. সৈয়দ হাফিজুল্লাহ এনডিটিভিকে বলেন, ধর্মীয় অনুষ্ঠানের জন্য কসাইখানা ব্যবহার কার্যকর হবে না। কারণ, সেখানে আগেই জায়গার সংকট রয়েছে। ধর্মীয় সমাবেশে পশু জবাইয়ের এই প্রথা আইনিভাবেই স্বীকৃত। শুধু মুসলমানরাই নয়, এখন হিন্দুরাও মন্দিরে কোনো পশুবলি দিতে পারবেন না। কেন এই পরিবর্তন করা হলো?
তিনি আরও বলেন, কেউ দুধ দেওয়া গরু জবাই করে না, কারণ এতে অর্থনৈতিক ক্ষতি হয়। কেউ বাছুরও হত্যা করে না। এই আদেশে ষাঁড়, বলদ ও মহিষ জবাইও নিষিদ্ধ করা হয়েছে।
এমএমকের সভাপতি এম. এইচ. জওহিরুল্লাহ এই রায়কে বেদনাদায়ক এবং ধর্মীয় অনুশীলনে কঠোর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, এই আদেশ সংবিধানের ২৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেখানে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও চর্চার স্বাধীনতার কথা বলা হয়েছে।
প্রতিক্রিয়া জানাতে দেরি হওয়ার সমালোচনার জবাবে টিভিকের একটি সূত্র জানায়, আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার জন্য আমাদের কিছু সময় দরকার ছিল।

.png)

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেস নেতা আশিস ব্যানার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে তাঁর লাশ পাওয়া যায়। এসময় পুলিশ এক পৃষ্ঠার একটি সুইসাইড নোট উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টার দিকে ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের নেতা আশিস ব্যানার্জির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
৪ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশু, ২ নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি কাঠামোর মধ্যেই শনিবার (১৫ আগস্ট) দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৩ শিশু ও ২ নারীসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। দেশটি
৫ ঘণ্টা আগে