তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগী আশিসের ঝুলন্ত লাশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০: ৪০
সাবেক মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেস নেতা আশিস ব্যানার্জি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের নেতা আশিস ব্যানার্জির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মমতার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আশিস। তিনি মমতার মুখ্যমন্ত্রিত্বের সময় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। আশিস পাঁচবারের বিধায়ক, রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস। এরপর জুনে তৃণমূলের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তবে দলের সাধারণ সদস্য হিসেবে কাজ করছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগী আশিসের ঝুলন্ত লাশ