স্ট্রিম ডেস্ক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশু, ২ নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি কাঠামোর মধ্যেই শনিবার (১৫ আগস্ট) দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৩ শিশু ও ২ নারীসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। দেশটির অফিসিয়াল ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণ লেবাননের আনসার গ্রামের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় তিন শিশু ও দুই নারীসহ সাতজন এবং দেইর আল-জাহরানি গ্রামের আরেকটি হামলায় চারজন নিহত হন।
গত ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩০০ জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর হামলায় ৩ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার জবাবে তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর এলিট 'রেদোয়ান ফোর্স' ইউনিটের কমান্ডার আলী সমীর আল-হাজ হাসানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে তারা স্বীকার করেছে যে ওই হামলায় সামরিক সদর দপ্তরের ভেতরে থাকা কমান্ডারের পরিবারও হতাহত হয়েছে।
হামলার পর হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে, এই আক্রমণের বিরুদ্ধে ‘যথাযথ জবাব দেওয়া হবে।’
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লেখেন, ‘ইসরায়েলি বিমান হামলায় আনসার গ্রামের শহীদরা কোনো সামরিক অবকাঠামো ছিলেন না। তাঁরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।’
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের নেতা আশিস ব্যানার্জির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
৬ মিনিট আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। রোববার (১৬ আগস্ট) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এরদোয়ান বলেন, এই চুক্তি অন্যান্য দেশের জন্য উন্মুক্ত। মিসরের অন্তর্ভুক্তির স
১ ঘণ্টা আগেরাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার। দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে থাকা এসব রোহিঙ্গা পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা ছিলেন।
১১ ঘণ্টা আগে
ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে