যুক্তরাষ্ট্রের চাপ এলেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাটজ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৯: ০৬
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করলেও ইসরায়েলের অবস্থান পরিবর্তন হবে না। বুধবার (২৪ জুন) এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

কাটজ বলেন, ইসরায়েলের সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত হওয়া প্রায় দুই লাখ মানুষ আপাতত নিজ এলাকায় ফিরতে পারবেন না।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, অতীতে নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষিত এলাকাগুলোতে বেসামরিক মানুষের উপস্থিতির মধ্যেও বোমা পুঁতে রাখা এবং সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল। একই ধরনের পরিস্থিতি পুনরায় সৃষ্টি হোক, তা ইসরায়েল চায় না।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ অবস্থায় সেনা প্রত্যাহার না করার ঘোষণা নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের চাপ এলেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাটজ