দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৫: ৫৫
লেবাননের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর টায়ারে হামলার পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছে। রোববার (১২ এপ্রিল) দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের টায়ার জেলার মারউব শহরে ইসরায়েলি হামলায় ওই ৬ জন প্রাণ হারান। খবর আলজাজিরার।

এদিকে, ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে বিভিন্ন সেনা ছাউনিতে ড্রোন হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলায় ইরানে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পর ইরানের পক্ষে অবস্থান নিয়ে হিজবুল্লাহ ২ মার্চ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। পাল্টা জবাবে ইসরায়েল দক্ষিণ লেবানন, রাজধানী বৈরুত এবং বেকা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায়। মার্চের মাঝামাঝি থেকে দক্ষিণ লেবাননে পূর্ণমাত্রার স্থল অভিযানও শুরু হয়।

গত এক মাসে হিজবুল্লাহ প্রায় ১ হাজার ৮০০ রকেট ছোড়ে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অপরদিকে, ইসরায়েলের হামলায় শত শত স্থাপনা ধ্বংস হয়েছে। বৈরুতে এক হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারও নিহত হন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ক্ষেত্রে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা একটি অন্যতম একটি শর্ত ছিল। তবে, ইসরায়েল প্রথম থেকেই এটি অস্বীকার করে আসছে। যুদ্ধবিরতির পরদিন লেবাননে স্মরণকালের ভয়াবহ হামলাও চালায় দেশটি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬