স্ট্রিম ডেস্ক

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। এরমধ্যে রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামে হামলার হুমকি দিয়ে নতুন সতর্কতা জারি করেছে। ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। খবর আল-জাজিরার।
ওই শহর ও গ্রামগুলো হলো– আল-দুয়ায়ের, আরব সালিম, আল-শারকিয়া (নাবাতিহ), জিবশিত, ব্রাশিত, সারাফান্দ, দুনিন, ব্রিকা, ক্বকাইয়া আল-জিসর, আল-কাসিবা (নাবাতিহ) ও কাফর সির।
ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশনায় বাসিন্দাদের নির্দিষ্ট এলাকা থেকে অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এরপর আরও তিন সপ্তাহ সময়সীমা বাড়ানো হয়। তবে দক্ষিণ লেবানন থেকে সরেনি ইসরায়েলি বাহিনী। নিয়মিত হামলাও চালিয়ে যাচ্ছে তারা। বাহিনীটির দাবি, তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
এদিকে, লেবানন থেকে আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, গত ১২ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ‘উল্লেখযোগ্যভাবে’ বেড়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত বেশ কিছু হামলা চালানো হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে। আকাশে উড়ে বেড়াচ্ছে ইসরায়েলি ড্রোন।
তিনি দক্ষিণ-পশ্চিম সেক্টরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইসরায়েলিদের ভাষায় ‘নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ’-এর তথ্য পেয়েছেন শিহিন শহরে। এ ছাড়া আল-তুফাহ জেলার আর-রায়হান শহরে ভয়াবহ হামলা হয়েছে, যার শব্দ অনেক দূর থেকে শোনা গেছে।
তিনি জানান, গত ১২ ঘণ্টা ধরে ইসরায়েলি হামলার ব্যাপকতায় দক্ষিণ লেবাননের মানুষ চরম উদ্বিগ্ন। বেসামরিক নাগরিক, ঘরবাড়ি ও ভবন লক্ষ্য করে এভাবে হামলা চলতে থাকলে তা বাস্তুচ্যুতির নতুন ঢেউ তৈরি করতে পারে। কারণ, তারা ভেবেছিল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এখন মানুষ দক্ষিণ লেবাননে অবস্থান করার বিষয়ে নতুন করে ভাবছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে