ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ সালের আসরটি হতে যাচ্ছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর বাকি মাত্র ৩৯ দিন। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে পড়ুন স্ট্রিমের নিয়মিত আয়োজন ‘বিশ্বকাপ কাউন্টডাউন’—
স্পোর্টস ডেস্ক

১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে প্রথমবার বিশ্বমঞ্চে দেখা গিয়েছিল ইরাককে। দীর্ঘ ৪ দশক পর আবারও সেই মেক্সিকো-আমেরিকা-কানাডার মাটিতেই ফিরছে ইরাক। তবে এবারের দলটি অনেক বেশি পরিণত এবং কৌশলী। এশীয় অঞ্চলের বাছাইপর্বে সরাসরি কোয়ালিফাই করতে না পারলেও, তারা প্লে-অফে ‘পাথ বি’ তে বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে জায়গা করে নেয় বিশ্বমঞ্চে।
অভিষেক বিশ্বকাপে খেলা তিন ম্যাচের তিনটিতেই পরাজয় বরণ করেছিল ইরাক। এবার সেই স্মৃতি ভুলে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৭তম পজিশনে অবস্থান করা ‘লায়ন্স অব মেসোপোটেমিয়ারা’।
দেশটির প্রধান কোচ হিসেবে দায়িত্বে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার গ্রাহাম জেমস আর্নল্ড। তিনি তার কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়া জাতীয় দল, অলিম্পিক দল এর ম্যানেজার হিসেবে যুক্ত ছিলেন।
বিশ্বকাপে পৌঁছানোর জন্য ইরাকের লম্ব পথ পাড়ি দিতে হয়েছে। এশিয়ান কোয়ালিফাইয়ারে রাউন্ড-২ তে দেশটি ছয় ম্যাচের সবটিতে অপরাজিত থেকে তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করে। তৃতীয় রাউন্ডে গ্রুপ বি থেকে তৃতীয় হয়ে চতুর্থ রাউন্ডে কোয়ালিফাই করে দেশটি। সেখান থেকেও তারা সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়।

চতুর্থ রাউন্ডে দ্বিতীয় হয়ে পঞ্চম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে। সেই ম্যাচে ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর ইনজুরি টাইমের ১৭ মিনিটে গোল দিয়ে ২-১ এ জিতে প্লে-অফের জন্য কোয়ালিফাই করে। সেখান থেকে ১ এপ্রিলে প্লে-অফ ‘পাথ-বি’ তে বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে ৪০ বছর পর বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করে দেশটি।
ইরাক এবার পড়েছে টুর্নামেন্টের অন্যতম ‘ডেথ গ্রুপ’ বা কঠিনতম গ্রুপ ‘আই’ -তে। নকআউট পর্বের পথে তাদের মোকাবিলা করতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ইউরোপ-আফ্রিকার দুই শক্তির বিরুদ্ধে। ১৭ জুন নরওয়ে, ২৩ জুন ফ্রান্স ও ২৭ জুন সেনেগালের বিপক্ষে মাঠে নামবে তারা।
ইরাকের আয়মেন হোসেন বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে ইরাকের হয়ে সর্বোচ্চ নয়টি গোল করতে সক্ষম হয়। এই সেন্টার ফরওয়ার্ড ইরাকের হয়ে ৮৯ ম্যাচে ৩১ গোল করেন। তিনি বর্তমানে ইরাকের ক্লাব আল- কারমার হয়ে এবারের ২০২৫-২৬ মৌসুমে ১৬ ম্যাচে নয় গোল ও এক এসিস্ট করতে সক্ষম হয়।
আলী জসিম ইরাকের হয়ে ৩৫ ম্যাচে দুইটি গোল করেন। বর্তমানে তিনি ইতালিয়ান ক্লাব কোমোর থেকে লোনে সৌদি প্রো-লীগের ক্লাব আল-নাজমার হয়ে গেলছেন। এবারের মৌসুমে ২১ ম্যাচ খেলে তিনি চার গোল করেন।
গ্রুপ ‘আই’-তে ফ্রান্স নিরঙ্কুশ ফেবারিট হলেও নরওয়ে এবং সেনেগালের বিপক্ষে ইরাক যদি পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, তবে প্রথম রাউন্ডেই বড় কোনো অঘটন ঘটিয়ে ইতিহাস গড়তে পারে তারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরুদ্ধে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ের পর নানা সমালোচনার মুখোমুখি হয়েছেন ক্রিশ্চিয়ানোর রোনালদো। যদিও এই সমালোচনায় ভেঙে না পড়ে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন। শুরুটা ঠিক মনের মতো না হলেও এখানে সব শেষ হয়ে যায়নি মনে করেন তিনি।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুতেই আইভরি কোস্ট শিবিরে বড় ধাক্কা লেগেছে। স্পট ফিক্সিং বা ম্যাচ পাতানোর তদন্তের কারণে দলটির ফরোয়ার্ড ইলি ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির প্রশাসন। ফলে টরন্টোতে জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে পারবেন না এই স্ট্রাইকার।
৯ ঘণ্টা আগে
স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে কিংবা কলম্বিয়ার জালে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বল পাঠানো উজবেকিস্তান—ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নবাগত দেশগুলো নিজের জাত চেনাতে শুরু করে দিয়েছে।
৯ ঘণ্টা আগে
আর্জেন্টিনার মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি। অথচ দেশটির জাতীয় ফুটবল দলের সমর্থক শুধু বাংলাদেশেই ৭ কোটির বেশি। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার দেশটির চেয়ে প্রায় আড়াই কোটি বেশি আর্জেন্টিনা-ভক্ত রয়েছেন ১৭ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে।
১১ ঘণ্টা আগে