তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঙ্কার দিলেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের দাবি, তারা চুক্তির খুব কাছাকাছি রয়েছেন। ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্যাক্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ ‘চমৎকারভাবে’ চলছে এবং এটি ‘খুব শিগগির শেষ হতে যাচ্ছে।’
তিনি বিস্তারিত কিছু বলেননি । তবে রকেট ভূপাতিত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতার প্রশংসা করেন।
এর আগে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ওইরানের প্রতিনিধিদলের আলোচনা কোনো চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা শান্তি আলোচনার বিষয়ে আলোচনা চলছে। তবে এর সময় বা স্থান এখনো চূড়ান্ত হয়নি।
একটি চুক্তিতে আসতে ইরানকে হামলা শুরুর আগে থেকেই চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এটি আরও বেড়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঙ্কার দেন, ইরান চুক্তি না করলে ফের হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
হেগসেথ বলেন, ‘আমরা এই সংঘাতের শান্তিপূর্ণ ও সুন্দর সমাধান চাই। তবে ইরান যদি “ভুল সিদ্ধান্ত” নেয় এবং আলোচনায় ব্যর্থ হয়, তবে আমাদের কাছে “কঠিন পথ” খোলা রয়েছে। আমাদের বাহিনী পুনরায় হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত।’
তিনি ইরানের সামরিক নেতৃত্বকে ‘বুদ্ধিমানের মতো’ পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমরা আপনাদের ওপর নজর রাখছি। আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের প্রেসিডেন্ট আদেশ দিলে এবং একটি বাটনে চাপ দিলেই আমরা পুনরায় হামলা শুরু করতে পারি।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে