স্ট্রিম ডেস্ক

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভয়াবহরকমের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষত বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর। কারণ তাঁর সমর্থক ও সহানুভূতিশীলদের অভিযোগ, ভারতের ইন্ধনেই তাঁকে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের সম্পাদকীয়তে এমনটাই বলা হয়েছে।
সম্পাদকীয়তে ডন বলেছে, চলতি সপ্তাহে হিন্দুত্ববাদী মব নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের হামলার চেষ্টা করে। এছাড়া ভারতের অন্যান্য শহরের বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও আক্রমণের খবর প্রকাশিত হয়েছে। ভারতীয় হিন্দু পরিষদের (বিএইচপি) মতো ভারতের চরমপন্থী গোষ্ঠীগুলো ময়মনসিংহে এক হিন্দুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাকে ঢাকার মিশনগুলিকে লক্ষ্যবস্তু করার অজুহাত হিসেবে ব্যবহার করছে।
ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, ভারতে থাকা মিশনগুলোতে এসব হামলার প্রতিবাদ জানাতে বাংলাদেশের অন্তর্বতী সরকারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল। এর প্রতিক্রিয়ায় ভারতও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতে নিযুক্ত তাঁর দেশের শীর্ষ কূটনীতিক হত্যার হুমকি পেয়েছেন। যদিও ভারত কর্তৃপক্ষ এসব ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশের মিশনগুলো লক্ষ্য করে উগ্রপন্থিদের মবগুলোকে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, শেখ হাসিনা ওয়াজেদের শাসনামলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। যদিও গতবছর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়। অনেকেই দিল্লিকে হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমর্থক হিসেবে দেখেন। গতবছর গণঅভ্যুত্থানের মুখে হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা সেই মনোভাবকে দমাতে পারেনি। বরং ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়েছে—এই তথ্য সেই ক্ষোভ আরও বাড়িয়েছে।
ডনের সম্পাদকীয়তে বলা হয়, সম্ভবত উভয় দেশের মধ্যে সম্পর্কের এ অবনতির মূল কারণ প্রতিবেশীদের প্রতি ভারতের আধিপত্যবাদী মনোভাব। দিল্লির উচিত হাদির হত্যাকারীকে ধরতে ঢাকাকে সাহায্য করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা। পাশাপাশি দিল্লির উচিত সাম্প্রদায়িক উত্তেজনায় ইন্ধন না দেওয়া। বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। এবং কোনো দেশকেই আঞ্চলিক আধিপত্য বিস্তারকারী হিসেবে কাজ করা উচিত না। একই সঙ্গে অন্যদের ওপর চাপ প্রয়োগ করা এবং মাতব্বরি করা থেকে বিরত থাকতে হবে।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে