স্ট্রিম ডেস্ক

নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে শপথ বাক্য পাঠ করান।
৩৫ বছর বয়সী সাবেক এই র্যাপ সংগীতশিল্পী এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ‘বালেন’ নামেই বেশি পরিচিত। বর্তমানে তিনি নেপালের জাতীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতৃত্ব দিচ্ছেন।
গত বছরের সেপ্টেম্বরে নেপালে ‘জেন-জি’ গণঅভ্যুত্থানে তৎকালীন কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। পরবর্তী সময়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গত ৫ মার্চের জাতীয় নির্বাচনে বালেন শাহের দল আরএসপি প্রতিনিধি সভায় ২৭৫টি আসনের মধ্যে ১৮২টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে বালেন্দ্র শাহ সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে তার নিজের নির্বাচনী এলাকা ঝাপা-৫ আসনে পরাজিত করেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বালেন্দ্র শাহ ১৫ সদস্যের একটি নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। প্রধানমন্ত্রী নিজে প্রতিরক্ষা এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. স্বর্নিম ওয়াগলে (৫১)। হার্ভার্ডের প্রাক্তন এই অর্থনীতিবিদ এর আগে নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষিত শিশির খানাল (৪৭), যিনি এর আগে দেশটির শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৩৬ বছর বয়সী সুধন গুরুং। এছাড়া মাত্র ২৯ বছর বয়সে শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের আইন স্নাতক শাশ্বত খরেল।
বিশ্লেষকদের মতে, কাঠমান্ডু সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বালেন্দ্র শাহর এই উত্থান নেপালের প্রচলিত ও সনাতনী রাজনীতির আমূল পরিবর্তনকে নির্দেশ করছে। মাত্র চার বছর আগে গঠিত একটি দলের এমন ভূমিধস জয় এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন সরকার গঠন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশেষ বার্তা বহন করছে।

শুধু তেল নয়, ইরান সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাস ও সারের সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা রাশিয়ার আর্থিক লাভকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে আরও ১০ হাজার অতিরিক্ত পদাতিক সেনা পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ (ডব্লিউএসজে)।
৩ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগে
দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের দেশগুলোর আশঙ্কা, তড়িঘড়ি কোনো রফা বা শান্তি চুক্তি ওই অঞ্চলকে আগের চেয়েও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে।
১৯ ঘণ্টা আগে