স্ট্রিম ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় অন্যতম মিত্র জার্মানির সঙ্গে উত্তেজনার মধ্যে সেখান থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
রয়টার্স জানিয়েছে, পেন্টাগন গত শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে। এর মাত্র কয়েকদিন আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছিলেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার সময় ইরান যুক্তরাষ্ট্রকে ‘অপমানিত’ করছে।
প্রতিবেদনে একজন নাম উল্লেখ না করা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট এই নেতিবাচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সঠিক প্রতিক্রিয়াই দেখাচ্ছেন।’
এই সৈন্য প্রত্যাহার আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিবিএস নিউজও ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে পর্যাপ্ত সহায়তা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের তীব্র সমালোচনা করেছেন। গত বুধবার তিনি বলেন, যেসব দেশ যথেষ্ট সমর্থন দিচ্ছে না, সেখান থেকে সৈন্য প্রত্যাহারের কথা ভাবছেন তিনি।
বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প আবারও জার্মান চ্যান্সেলরকে আক্রমণাত্মক ভাষায় লেখেন, মের্ৎসের উচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য বেশি সময় ব্যয় করা এবং যারা ইরানের পারমাণবিক হুমকি দূর করছে এবং জার্মানিসহ পুরো বিশ্বকে নিরাপদ করার চেষ্টা করছে, তাদের কাজে হস্তক্ষেপ বন্ধ করা।
ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধে নিজেদের বাহিনী পাঠাতে শুরু থেকেই দ্বিধাগ্রস্ত ছিল। ফ্রিডরিখ মের্ৎসের মতো ইউরোপীয় নেতারা শুরুতে মার্কিন হামলার সমালোচনা করতে ‘ইতস্ততবোধ’ করছিলেন। তবে আঞ্চলিক জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটায় এবং বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব পড়ায় তাঁদের অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। চলতি সপ্তাহের শুরুতে ফ্রিডরিখ মের্ৎস এই যুদ্ধকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের মতো পূর্ববর্তী সামরিক চোরাবালির সঙ্গে তুলনা করেছিলেন।
তিনি বলেন, ‘এই মুহূর্তে এটি একটি বেশ জটিল পরিস্থিতি এবং এর জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের আমাদের অর্থনৈতিক উৎপাদনের ওপর সরাসরি প্রভাব পড়েছে।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে