স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃপক্ষ বলছে, যেকোনো হামলা থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত আছে ইরান।
এদিকে, আঞ্চলিক কূটনীতিকরা নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ইরান নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ তুরস্কে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অংশ নেবেন।
বাঘাই বলেন, উভয়পক্ষের স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান।
এদিকে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিরতা এড়াতে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে যাচ্ছেন। আঞ্চলিক নেতারা আশা করছেন, তারা হামলা না করতে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পারবেন। তার জন্য দুই পক্ষই এক ধরনের ছাড় দেবেন বলে তাদের আশা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রণতরির বহর ক্রমশ ইরানের জলসীমার কাছে এগিয়ে যাচ্ছে। গত বুধবারই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বহরের কথা জানান। এই বহরের অগ্রভাগে আছে দেশটির ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি।
যুক্তরাষ্ট্রের এই মারমুখী অবস্থানের মধ্যেও ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক এবং বিচার বিভাগের কর্মকর্তারা অনড় অবস্থানে আছেন। তারা যুক্তরাষ্ট্রের হুমকিতে তেমন মনোযোগ দিচ্ছেন না। মোদ্দকথা, ইরানের মনোযোগ প্রতিরক্ষার ওপর, আলোচনায় নয়।
বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইরানের জ্যেষ্ঠ কূটনীতিক কাজেম ঘরিবাবাদী বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা নয়, বরং দেশকে রক্ষা করার জন্য ২০০ শতাংশ প্রস্তুত থাকা তেহরানের অগ্রাধিকার।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে