স্ট্রিম ডেস্ক

গাজার ইন্দোনেশিয়া হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান ইসরায়েলি বিমান হামলায় নিজ বাড়িতে নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গাজার চিকিৎসাব্যবস্থার একজন অভিজ্ঞ ও সম্মানিত চিকিৎসক হিসেবে ডা. সুলতানকে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, তিনি ছিলেন ‘নির্বিচারে আগ্রাসনের’ মধ্যেও সেবা ও দৃঢ়তার এক প্রতীক।
এদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলি সামরিক অভিযানের ফলে উত্তর গাজায় আর কোনো হাসপাতাল সক্রিয় নেই।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটি এলাকায় হামাসের একজন ‘গুরুত্বপূর্ণ সন্ত্রাসী’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিক মানুষের হতাহতের অভিযোগ পর্যালোচনা করছে তারা। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বেসামরিকদের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে। বেসামরিক অবকাঠামো ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য হামাসকে দায়ী করছে তারা।
ডা. সুলতানের কন্যা লুবনা আল-সুলতান সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ‘একটি এফ-১৬ ক্ষেপণাস্ত্র সরাসরি তাঁর ঘরেই আঘাত হানে। বাড়ির অন্য কোনো ঘর ক্ষতিগ্রস্ত হয়নি, কেবল তাঁর ঘরটাই ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। যুদ্ধের পুরোটা সময়ে তিনি শুধু তাঁর রোগীদের নিয়ে ভাবতেন।’
ডা. সুলতান যেখানে পরিচালক ছিলেন সেই ইন্দোনেশিয়া হাসপাতালকে আগেই ‘ক্রমাগত ইসরায়েলি হামলা ও কাঠামোগত ক্ষতির’ কারণে অকার্যকর ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জানিয়েছে, হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার আর কোনো উপায় নেই।
স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে ‘চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে এক জঘন্য অপরাধ’ বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে, যুদ্ধবিরতি ও বেসামরিক মানুষের সুরক্ষার জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৫ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে