স্ট্রিম ডেস্ক

গাজায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাহায্যের অপেক্ষায় থাকা দুজনও রয়েছেন।
গতকাল মঙ্গলবার (স্থানীয় সময়) গাজার উত্তরাঞ্চলের শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাহায্য বিতরণকেন্দ্রে অন্তত দুই নারী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষ দিকে (জিএইচএফ) কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত গাজায় সহায়তা নেওয়ার চেষ্টা করতে গিয়ে অন্তত ৮৭৫ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোর থেকে তারা অন্তত ১৮ জনের মরদেহ ও বহু আহত ব্যক্তিকে উদ্ধার করেছে, যাদের বেশিরভাগই গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার শিকার হন । এর মধ্যে রয়েছে ধ্বংসস্তূপে পরিণত শহর জাবালিয়াও, যেখানে মানুষ আতঙ্কিত হয়ে এলাকা ছাড়ছেন।
আল জাজিরার প্রতিবেদক মুআথ আল-কালহুত জানান, ‘মানুষ গাধার গাড়ি ও ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে এলাকা ছাড়ছেন, কিন্তু তাঁরা জানেন না কোথায় যাবেন। জ্বালানির অভাবে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, পরিবহনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। পুরো এলাকাজুড়েই চরম বিশৃঙ্খলা, আতঙ্ক।’
এদিকে গাজা শহরে একটি ত্রাণকেন্দ্রের পাশে থাকা একটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আরও ছয় জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে