স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং গ্যাসের দাম একলাফে ৩০ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত করায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে ভারতীয় কোম্পানিগুলো ইতিমধ্যেই শিল্পকারখানায় গ্যাস সরবরাহ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতের শীর্ষ গ্যাস আমদানিকারক পেট্রোনেট এলএনজি এবং রাষ্ট্রীয় বিপণন সংস্থা গেইল ইতিমধ্যে তাদের গ্রাহকদের এ সরবরাহের ঘাটতি সম্পর্কে অবহিত করেছে।
ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি ক্রেতা এবং দেশটি আমদানির জন্য মূলত মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। দেশটি কাতার ও আবুধাবির অন্যতম প্রধান গ্রাহক। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইন্ডিয়ান অয়েল ও গেইল স্পট মার্কেট থেকে চড়া দামে গ্যাস কেনার পরিকল্পনা করছে, যদিও বিমা ও পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। গত সোমবার কাতারের মেসায়িদ শিল্প শহর ও রাস লাফানের জ্বালানি স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর কাতার এনার্জি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
এদিকে ইউরোপের বাজারেও গ্যাসের দাম আকাশচুম্বী। ইউরোপীয় বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ডাচ টিটিএফ গ্যাসের দাম আজ সকালে ৩৩ শতাংশের বেশি বেড়েছে। এর আগে গত সোমবারও দাম একলাফে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কাতার বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ এলএনজি সরবরাহ করে থাকে। ফলে এ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপীয় শেয়ারবাজারগুলোতেও আজ দরপতন লক্ষ করা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে তাঁদের সামরিক অভিযান নির্ধারিত চার থেকে পাঁচ সপ্তাহের চেয়ে আরও বেশি দীর্ঘ হতে পারে। অন্যদিকে তেহরান ও তাদের মিত্ররা পাল্টা জবাবে ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটি ও তেল-গ্যাস স্থাপনায় আঘাত হানছে। কূটনৈতিক কোনো তৎপরতা দৃশ্যমান না থাকায় এ সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে