স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচেও টসে জেতা অজিরা বাংলাদেশকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। সেই ম্যাচ তাঁরা হারে ৮৬ রানে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১১ জুন) বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ আজ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটসম্যান ও ২ অলরাউন্ডার নিয়ে। দলে ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতেই আউট হওয়া টাইগার ওপেনার সাইফ হাসানের পরিবর্তে তিনি একাদশে জায়গা পেয়েছেন।
এর আগে প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। অজিদের বিপক্ষে ২১ বছর পর ওই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে টাইগাররা। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, রেইলি, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
৩ ঘণ্টা আগে
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
১২ ঘণ্টা আগে