স্ট্রিম প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেতে ঘাম ছুটেছে পর্তুগালের। নাইজেরিয়ার বিপক্ষে শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জিতলেও এক সময় ড্রয়ের শঙ্কা ভর করেছিল রবার্তো মার্তিনেজের দলের ওপর। দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শুরু থেকে থাকলেও মাঠে ক্যারিশমা দেখাতে পারেননি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) পর্তুগালের এস্তাদিও ডক্টর মাগালাহায়েস পেসোয়ায় ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে যায় পর্তুগিজরা। টানা আক্রমণে ফল মেলে ম্যাচের ২৩তম মিনিটেই। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার দিওগো দালোতের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান চেলসির উইঙ্গার পেদ্রো নেতো। পর্তুগাল এগিয়ে যায় ১-০ তে।
তবে পিছিয়ে পড়ার পর ‘কাউন্টার অ্যাটাক’ মোডে যায় আফ্রিকার দল নাইজেরিয়া। একের পর এক আক্রমণে পর্তুগালের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন তারা। ম্যাচের ৩৭তম মিনিটে এসে মেলে সাফল্য। এফ দেলে-বাশিরুর পাস থেকে আফ্রিকার সুপার ইগলদের ফরোয়ার্ড একর অ্যাডামস গোল করে দলকে সমতায় ফেরান। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই একাদশে বেশ কিছু পরিবর্তন আনে। দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ৬৫ মিনিটে তুলে নেওয়া হয়। এরপর ম্যাচের সময় গড়ালেও কোনো দলই জালের দেখা পাচ্ছিলেন না।
পর্তুগাল শিবিরে তখন ড্রয়ের শঙ্কা। এরপর ৭৫তম মিনিটে সেই ডেডলক ভাঙেন বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও। ফুলব্যাক জোয়াও কানসেলোর চমৎকার অ্যাসিস্ট থেকে নাইজেরিয়ার ডিফেন্স ভেঙে দলকে ২-১ গোলে এগিয়ে নেন তিনি। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ইউরোপের জায়ান্টরা।

চলতি বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আলোচনায় রয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তবে এবার শুধু ইয়ামালই নন, খবরের শিরোনাম হচ্ছেন তাঁর পরিবারের আরেক সদস্যও। তাঁর নাম কেইন।
৩ ঘণ্টা আগে
এমবাপ্পে-দেম্বেলের ভয়ংকর আক্রমণভাগকে ৯০ মিনিট কার্যত বোতলবন্দি করে রেখে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল ও পরে পেদ্রো পোরোর গোলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে লা রোহা। সেই সঙ্গে টানা তৃতীয় বড় টুর্নামেন্টে ফ্রান্সের স্বপ্ন ভেঙেছে স্প্যানিশরাই।
৭ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের গতিময় ফ্রান্স, অন্যদিকে লামিন ইয়ামাল-রদ্রির ছন্দময় স্পেন। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুই জায়ান্ট।
১৪ জুলাই ২০২৬
বিশ্বের ফুটবল ভক্তরা যখন ৪৮ দলের বিশ্বকাপেই মানিয়ে নিচ্ছে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাবছেন আরও বড় কিছু। পুরুষদের বিশ্বকাপ ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করার প্রস্তাব খতিয়ে দেখছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
১৩ জুলাই ২০২৬