স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনায় ইরান অংশ নেবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর ঘোষণা পর এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। খবর সিএনএনের।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিশ্চিতও করা যাচ্ছে না, আবার একেবারে নাকচও করা হচ্ছে না।
একই ধরনের তথ্য দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে ইরানি কর্মকর্তারা এখনও কোনও স্পষ্ট অবস্থান জানাননি।
সংবাদ সংস্থা ফার্স অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনার সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ চলমান থাকলে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক বিবেচনাতেই আনবে না তেহরান।
এদিকে আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আপাতত কোনও আলোচক দল পাঠানোর পরিকল্পনা নেই ইরানের। তাদের ভাষ্য, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকলে কোনো আলোচনাই হবে না।
তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছিল, একটি প্রতিনিধি দল মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাতে পারে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে