স্ট্রিম ডেস্ক

আগমী ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমরা সেকেন্ডারি ট্যারিফ (পরোক্ষ শুল্ক) আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তবে সেগুলো ১০০ শতাংশে থাকবে।’
গত সোমবার ট্রাম্প ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের বিষয়ে এক চুক্তির ঘোষণা দিয়েছেন। ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন, তিনি পুতিনের ওপর হতাশ এবং বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ইউক্রেনে যাবে।
ট্রাম্প আরো বলেন, ‘আমরা আরও অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোতে পাঠানো হবে। ওয়াশিংটনের ন্যাটো মিত্ররা এর জন্য অর্থ প্রদান করবে।’
ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। তিনি আশা করছেন যে অস্ত্রগুলো ইউক্রেনে রাশিয়ার তিন বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের দ্রুত অবসান ঘটাতে সাহায্য করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ হলেও তাঁর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি।
মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল তিনি রাশিয়ান নেতাকে বিশ্বাস করেন কিনা। এর জবাবে তিনি বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’
সম্প্রতি রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে আক্রমণের উদ্দ্যেশ্যে শত শত ড্রোন নিক্ষেপ করেছে।
ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে এ বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরেছিলেন। তিনি পুতিনের সঙ্গে বেশ কয়েকবার কথা বলে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন। কিন্তু পুতিন এখনো নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেননি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে