স্ট্রিম ডেস্ক

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিটের কন্যাসন্তানের জন্মে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে মার্কিন হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর নির্মম স্মৃতি মনে করিয়ে দিয়েছে দেশটি।
হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সচিব ২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট গত বৃহস্পতিবার (৭ মে) সামাজিক মাধ্যম এক্স-এ নিজের দ্বিতীয় সন্তান জন্মের খবর জানান। ১ মে তাঁর কন্যা ভিভিয়ানা জন্মগ্রহণ করে। নবজাতককে বুকে নিয়ে ছবি পোস্ট করে লিভিট লেখেন, ‘ভিভিয়ানা ওরফে ভিভি, আমাদের পরিবারের নতুন সদস্য। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে।’
শনিবার (৯ মে) লিভিটের পোস্ট শেয়ার করে আর্মেনিয়ার ইরান দূতাবাস লিখেছে, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ এবং প্রিয়। কিন্তু আপনার বসের (ট্রাম্প) নির্দেশে মিনাবের স্কুলে ১৬৮ শিশুকে হত্যার সাফাই গেয়েছিলেন আপনি। যখন আপনি আপনার সন্তানকে চুম্বন করবেন, তখন ওই শিশুদের মায়েদের কথা ভাববেন।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলা চলাকালে মিনাবের একটি প্রাথমিক স্কুলে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি এবং এএফপি-র তথ্যমতে, ওই হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারায়, যাদের মধ্যে ৭৩ জন ছেলে এবং ৪৭ জন মেয়ে। এছাড়া ২৬ জন শিক্ষক, ৭ জন অভিভাবক, একজন বাসচালক এবং পাশের ক্লিনিকের একজন টেকনিশিয়ানও নিহত হন।
এই হামলার বিষয়ে প্রশ্ন করা হলে লিভিট বলেছিলেন, ‘আমেরিকা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।’
পরে মার্কিন সামরিক তদন্তের প্রাথমিক ফলাফলে উঠে আসে, লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র স্কুলে আঘাত হেনেছিল।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে