তথ্যসূত্র:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৈঠক শেষে গণমাধ্যমের উদ্দেশে ইসহাক দার বলেন, ‘এই যুদ্ধের দ্রুত এবং স্থায়ী সমাধানের সম্ভাব্য দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’ তিনি এই বৈঠককে ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করে জানান, পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রদপ্তর (এফও) জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে দেশগুলো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, ‘এই সংকটময় মুহূর্তে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতি আমাদের ভালো সম্পর্কের প্রতিফলন। আলোচনায় আমরা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছি।’
সম্মেলনে যোগ দিতে শনিবার রাতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেল আত্তি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসলামাবাদে পৌঁছান। অন্যদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রোববার বিকেলে দেশটিতে পৌঁছান।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই চার দেশীয় বৈঠক মধ্যপ্রাচ্য সংকট নিরসনে বড় ধরনের পদক্ষেপ। যদিও এই বৈঠকে যুক্তরাষ্ট্র বা ইরান সরাসরি উপস্থিত ছিল না, তবে একে সম্ভাব্য ‘যুক্তরাষ্ট্র-ইরান’ শান্তি আলোচনার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি বিশেষজ্ঞ মাহজুব জুইরি মনে করেন, এই আলোচনার মাধ্যমে ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অব পিস’কে পুনরায় সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, তুরস্কের বিশ্লেষক মাহমুদ আল্লুশ মনে করেন, এই চার দেশীয় বৈঠক মূলত একটি ‘ইসলামী জোট’ গঠনের প্রাথমিক ভিত্তি, যা ওই অঞ্চলে ইসরায়েলি আধিপত্য মোকাবিলা করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা চালালেও গোপনে ইরানের মাটিতে অভিযানের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২৯ মার্চ) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন।
৭ ঘণ্টা আগে