স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতীয় জাতীয় পার্টি (বিজেপি)। শুক্রবার (৮ মে) কলকাতায় দলটির সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে খবর দিয়েছে এনডিটিভি।
বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকে শুভেন্দুর নাম প্রস্তাব করেন। পরে বাকিরা তাতে সমর্থন দেন। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সহ-পর্যবেক্ষক ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সংসদ দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন।
২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এক সময় তিনি মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে পরাজিত করে আলোচনায় আসেন শুভেন্দু। সম্প্রতি ভবানীপুরে মমতার আসনেও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। আসনটি তৃণমূল নেত্রীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
শুভেন্দু অধিকারী কট্টরপন্থী হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ বিরোধী ও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বহুবার আলোচনায় এসেছেন।
দুই উপমুখ্যমন্ত্রী নিয়োগে আলোচনা
পশ্চিমবঙ্গে দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগের আলোচনা করছে বিজেপি। গত দুই দশকে পশ্চিমবঙ্গে এই পদে কাউকে দেখা যায়নি। উপমুখ্যমন্ত্রী পদে আলোচনায় রয়েছেন আসানসোল দক্ষিণের বিজয়ী প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং শিলিগুড়ির সংসদ সদস্য শঙ্কর ঘোষ।
দুটি পদের একটিতে নারীকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ নিয়ে অমিত শাহ কলকাতায় পৃথক বৈঠক করেছেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠান আগামীকাল শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির শীর্ষ নেতারা এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।
গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি বিধানসভা ভেঙে দেন। ফলে নতুন সরকার গঠনে আর কোনো বাধা নেই বিজেপির সামনে।

.png)

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা কর্মকর্তা, বিচারক ও বিশিষ্ট নাগরিকদের একটি প্রভাবশালী দল। সম্প্রতি ফাঁস হওয়া একটি চিঠিতে এসব তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মানবাধিকারকর্মী মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বিক্ষোভের সময় দেশটির আধাসামরিক বাহিনীর এক সদস্যের মৃত্যুর ঘটনায় তাঁকে ও তাঁর এক সহকর্মীকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন। খবর রয়টার্সের।
২ ঘণ্টা আগে
ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের ফি নেবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি
৪ ঘণ্টা আগে
ভারী বৃষ্টির মধ্যে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজের সামনেই এক পরিচ্ছন্নতাকর্মীকে খোলা ম্যানহোলে পড়ে যেতে দেখলেন মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।
৬ ঘণ্টা আগে