স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘মার্কিন নৌবাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজে ঢুকতে বা বের হতে পারবে না। ইরান কোনো চুক্তি না করা পর্যন্ত এটি পুরোপুরি সিলগালা থাকবে।’
ইরানি বোটের বিরুদ্ধে সরাসরি ‘কিল অর্ডার’ দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি—হরমুজ প্রণালিতে মাইন পাততে আসা যেকোনো ইরানি বোট দেখলেই গুলি করে ধ্বংস করতে। তাদের ১৫৯টি বড় জাহাজ ইতিমধ্যে সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে; এখন ছোট বোটগুলো যদি কোনো মাইন বসাতে আসে, তবে কোনো দ্বিধা ছাড়াই তাদের নির্মূল করা হবে।’
ট্রাম্প আরও জানান, মার্কিন নৌবাহিনীর মাইন সুইপাররা বর্তমানে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ করছে। তিনি এই কার্যক্রম তিন গুণ গতিতে বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
ট্রুথ সোশ্যাল-এ দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। তারা নিজেরাই বিভ্রান্ত যে তাদের নেতা আসলে কে! সেখানে “কট্টরপন্থী” এবং “মধ্যপন্থীদের” মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল চলছে তা রীতিমতো পাগলামি।’
যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট দাবি করেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ইরানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী কে, সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। হোয়াইট হাউস এখন ইরানের কাছ থেকে ‘সুসংহত ও ঐক্যবদ্ধ’ প্রস্তাব আশা করছে।
তথ্যসূত্র: বিবিসি

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে