স্ট্রিম ডেস্ক

পবিত্র ওমরাহ হজ কার্যক্রম পরিচালনায় থাকা প্রায় ৫ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এক হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। রোববার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে। এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে বলেও জানায় হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। তারা আরও জানায়, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের আগে থেকে বুকিং রয়েছে, তাদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়নের এই কার্যক্রম চালু রাখবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে