স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
এই ভূমিকম্পের কম্পন উত্তর ভারতেরও বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) নিশ্চিত করেছে।
এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশেষ করে এর হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ বলয়ের ওপর অবস্থানের কারণেই মূলত এই অঞ্চলে বেশি ভূমিকম্প হয়।
আফগানিস্তানের এই কম্পনের আগে গত শুক্রবার থেকে প্রতিবেশী পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৩ তীব্রতার এসব কম্পনের ফলে প্রদেশটির বারখান, মুসাখাইল, কোহলু, কিংরি ও রাখনিসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অন্তত ৫ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: দ্য হিন্দু

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৭ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে