স্ট্রিম ডেস্ক

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের ‘মানহানি’ ও ‘অপবাদমূলক’ মামলা করবেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক দিন আগেই পত্রিকাটি ট্রাম্পের সঙ্গে ‘কুখ্যাত অর্থলগ্নিকারী’ জেফ্রি এপস্টাইনের সম্পর্কিত একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, এপস্টাইনের সঙ্গে যুক্ত একটি ‘যৌন ইঙ্গিতপূর্ণ নোট ও চিত্রকর্ম’ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের কারণে তিনি মামলা করবেন। ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ‘আজ আমি গর্বের সঙ্গে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদমূলক মামলা দায়ের করছি।’
রয়টার্স বলছে, এই ঘটনা নিয়ে নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ট্রাম্প অভিযোগ করেন, পত্রিকাটি তার, তার পরিবার ও ব্যবসার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। একইসঙ্গে রিপাবলিকান নেতৃত্বাধীন আন্দোলন ও মতাদর্শ—যেমন ‘আমেরিকা ফার্স্ট মুভমেন্ট’ ও ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা)—নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
মামলাটি ফ্লোরিডায় দায়ের করা হবে জানালেও এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে