স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছে পাকিস্তান। সোমবার (২০ এপ্রিল) দেশটির এক জ্যেষ্ঠ সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। তবে আমরা চেষ্টা করছি, যেন তারা আগামীকাল বা পরশুর মধ্যে শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নেয়।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষের সঙ্গেই সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে।
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে এখনো বেশ কিছু অনিশ্চয়তা ও বাধা রয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি তেহরান বিবেচনা করছে। এর আগে এ ধরনের আলোচনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও এখন অবস্থান পুনর্বিবেচনা করা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এমন একটি চুক্তি, যা বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা ঠেকাতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে।
অন্যদিকে তেহরান চাইছে, হরমুজ প্রণালিতে তাদের কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে এমন একটি সমঝোতায় পৌঁছাতে, যা যুদ্ধ পুনরায় শুরু হওয়া রোধ করবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে। তবে তাদের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের বাধা সৃষ্টি করবে না।
আলোচনায় যুক্ত এক পাকিস্তানি সূত্র জানায়, বুধবার থেকে আবারও আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি স্বাক্ষর হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র মঙ্গলবার বলেন, সবকিছু এগোচ্ছে এবং আগামীকালের আলোচনার জন্য প্রস্তুতি চলছে।
সুত্র: রয়টার্স

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে