তথ্যসূত্র:

পাকিস্তানকে নতুন করে আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আগের ৫ বিলিয়ন ডলার ঋণের মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সৌদি।
বুধবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকের সাইডলাইনে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এই ঘোষণা দেন। স্থানীয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চাপের মুখে থাকা পাকিস্তানের জন্য এই সহায়তা স্বস্তির খবর।
অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব সাংবাদিকদের বলেন, ‘সৌদি আরব পাকিস্তানে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার জমা রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের ঋণসুবিধাও তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে।’ তিনি আরও জানান, আগে এই ৫ বিলিয়ন ডলারের ঋণ প্রতি বছর নবায়ন করতে হতো, কিন্তু এখন তা দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে।
এই আর্থিক সহায়তা এমন একসময়ে এল, যখন পাকিস্তান চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে।
মুহাম্মদ আওরঙ্গজেব জানান, আইএমএফের লক্ষ্যমাত্রা ও নিয়মানুসারে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং বহির্বিশ্বের লেনদেনের চাপ কমাতে সহায়ক হবে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা এগিয়ে নিতে চলতি সপ্তাহেই সৌদি আরব ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
১ দিন আগে