স্ট্রিম ডেস্ক

এই সপ্তাহের শুরুতে ওরকজাইতে নিরাপত্তা বাহিনীর ওপর 'সন্ত্রাসীর হামলা'র পর পাল্টা সেনা অভিযানে ৩০ জন 'জঙ্গি' নিহত হয়েছে। ওই হামলায় দুজন সেনা কর্মকর্তাসহ ১১ জন নিরাপত্তা কর্মীও ‘শহীদ’ হন।
আজ শুক্রবার পাকিস্তানি সেনাবাহিনীর সূত্রে দ্য ডন এ সংবাদ জানিয়েছে।
গত মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওরকজাই জেলার নিরাপত্তা বাহিনী এই জঙ্গি দমন অভিযান চালায়। ফিতনা আল খারিজ নামের সশস্ত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। পাকিস্তানের অভিযোগ এই সংগঠনকে সহায়তা দেয় ভারত।
জুলাইয়ে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে ‘ফিতনা আল খারিজ’ হিসেবে ঘোষণা করে।
এর পর থেকে সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয় এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দুষ্কৃতিকারীদের ক্ষেত্রে ‘খারিজি’ শব্দটি ব্যবহারের জন্য।
পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া উইং আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবারের অভিযানে ১৯ জন ‘ভারতীয় পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত’ জঙ্গি নিহত হয়।
কামাল মায়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ৩০ জন ভারত-পৃষ্ঠপোষক খারিজিকে শক্তিশালী গোলাযুদ্ধের পরে নির্মূল করা হয়েছে।
অভিযানগুলোর ফলে ওই বর্বর ঘটনার প্রতিশোধ নেওয়া হয়েছে এবং মূল দুষ্কৃতীদের আইনের আওতায় আনা হয়েছে।
২০২২ সালে তেহরিক-ই-তালিবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পরে হামলার সংখ্যা বেড়ে যায়।
ওরকজাই ঘটনার পরের দিন খাইবর পাখতুনখাওয়ায় দেরা ইসলাম খাঁ জেলায় একটি আন্তঃবাহিনী অভিযানকালে এক মেজর শহীদ হন ও সাতজন জঙ্গি নিহত হয়।
গত মাসেও একাধিক ঘটনায় খাইবর পাখতুনখাওয়ায় ১৯ জন সেনা শহীদ হয়।
এরপর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, ‘আফগান সাময়িক সরকারকে স্পষ্টভাবে বলা হয়েছে, খারিজিদের পাশে দাঁড়াবে নাকি পাকিস্তানের পাশ।’
পাকিস্তান বারবার অভিযোগ করেছে যে টিটিপির মতো জঙ্গিরা আফগানিস্তানে উপস্থিত রয়েছে এবং তারা পাকিস্তানে হামলায় জড়িত।
পাকিস্তান কাবুলকে এসব হামলা রোধে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। আফগান কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে