স্ট্রিম প্রতিবেদক

সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন একদল মুসল্লি।
আজ শুক্রবার (২০ মার্চ) রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন হলে তিনটি জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রায় হাজার খানেক মানুষ। ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’র ব্যানারে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়।
মুসলিম উম্মাহ বাংলাদেশ জানিয়েছে, পান্থপথ ছাড়াও রাজধানীর খিলগাঁও, উত্তরা ও মিরপুরে তাদের সংগঠনের সদস্যরা ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়েছে।
পান্থপথে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানিয়েছেন, কুরআন-সুন্নাহ, জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উলামা-মাশায়েখসহ ওআইসি’র সর্বোচ্চ ফিকহ একাডেমি আইআইএফএ গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ ও বারে অন্যান্য মুসলিম দেশের মতো তাঁরাও বাংলাদেশে ঈদ পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, সামারাই কনভেনশন হলে ঈদের নামাজের আয়োজন করা হয়। নারী ও পুরুষদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা করা হয়। নামাজে শিশুরা অংশ নেয়। ঈদের নামাজ শেষে তাঁরা কোলাকুলি করেন, ভাব বিনিময় করেন। শিশুরা মেতে উঠে হাসি-খেলা-আনন্দে।
ঈদের জামাতে অংশ নেওয়া এইচ এম কামরুজ্জামান স্ট্রিমকে বলেন, ‘আমরা ফ্যামিলির সবাই মিলে ঈদের জামাতে আসছি। ঈদের আগে আমরা ফিতরা দিয়েছি, আত্মীয়-স্বজনদের জামাকাপড় দেওয়া হয়ে গেছে। যাকাত কমপ্লিট করছি রোজার মধ্যে। আর আজ ঈদের দিনে আত্মীয়-স্বজনের বাড়ি যাব, তাদের আপ্যায়ন করব। বাচ্চাদের সালামি দেব।’
আমির হামজা নামে আরেক মুসল্লি বলেন, ‘খুবই আনন্দঘন পরিবেশে এখানে ঈদের জামাত হয়েছে। আমরা নারী সদস্যসহ পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি।’
ঈদের দিন কীভাবে কাটান জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদের দিন প্রথমত এখানে এসে ঈদের সালাত আদায় করি। এরপর খাওয়া-দাওয়া করি। আত্মীয়-স্বজনের বাড়িতে বা শিশুদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করি।’
একদিন আগে ঈদ করা প্রসঙ্গে মুসলিম উম্মাহ বাংলাদেশের সভাপতি মুফতি সাইয়্যেদ আবদুছ ছালাম স্ট্রিমকে বলেন, ‘চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবগুলো সম্পর্কে জানা যায়। যেমন আমরা সূর্যের হিসাব গ্রহণ করেছি। সূর্য এখন আমরা দেখি না কিন্তু ইফতার করি, সেহরি করি। উচিত ছিল সূর্য দেখা। কিন্তু আমরা ঘড়ি-ক্যালেন্ডারে নিয়ে আসছি। তো সূর্যের হিসাবটা যদি নিয়ে আসি, চাঁদের হিসাবটাও আমাদের ঘড়ির মধ্যে ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসতে পারি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে চাঁদ—এটা কুরআন-হাদিসের কোথাও নাই। ভূখণ্ডের মধ্যে চাঁদ দেখতে হবে বিষয়টি এমন না। চাঁদ যেহেতু একটাই, পৃথিবীর যে কোনো জায়গায় দেখা গেলেই হবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সৌদি আরব— সব জায়গায় আজকে ঈদ। চাঁদ যেহেতু দেখা গেছে, আজ সমগ্র পৃথিবীব্যাপী ঈদ হবে। আগামীকাল ঈদের দিন না। আজকে ঈদের দিন। আজকে যারা সিয়াম রাখছে, তারা ভুল করছে। তাদের একটা সিয়াম পরে কাজা করে নেওয়া উচিত।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে