স্ট্রিম ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘সঠিক পথেই এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এই যুদ্ধ কবে বা কীভাবে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
হেগসেথ বলেন, ‘যুদ্ধ শেষের বিষয়টি প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যা অর্জন করা প্রয়োজন, তা যখন অর্জিত হবে, তখনই আমরা থামব। এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নেই। তবে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পরিসংখ্যান তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী জানান, এ পর্যন্ত ইরানে ৭ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমরা ইরান এবং তাদের সামরিক অবকাঠামো জুড়ে ৭ হাজারের বেশি নিশানায় হামলা চালিয়েছি। এটি কোনো ধীরগতির আক্রমণ নয়, বরং নিখুঁত ও অপ্রতিরোধ্য শক্তির প্রয়োগ।’
এর ফলে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এবং সংঘাত শুরুর পর থেকে তাদের এই সক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানান তিনি। এ ছাড়া কামিকাজে ড্রোনসহ অন্যান্য মানবহীন আকাশযানের (ইউএভি) সক্ষমতাও ৯০ শতাংশ কমেছে বলে দাবি করেন হেগসেথ।
এই যুদ্ধে কারা যুক্তরাষ্ট্রকে সবচে বেশি সহযোগিতা করছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হেগসেথ জানান, ইসরায়েল প্রথম দিন থেকেই ‘অবিশ্বাস্য ও সক্ষম অংশীদার’ হিসেবে কাজ করছে। এছাড়া উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো অবিশ্বাস্যভাবে এগিয়ে এসেছে। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়তে পেরে আমরা গর্বিত।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে