তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর প্রতিবাদে চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ ও তাসনিম এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লেবাননসহ সব ফ্রন্টের জন্যই কার্যকর হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৮ এপ্রিল) পিবিএস নিউজ আওয়ারকে বলেছেন, ‘হিজবুল্লাহর কারণে লেবাননকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।’
এদিকে ইরানের সামরিক বাহিনীর একটি সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, তারা ইসরায়েলের হামলার জবাব দেওয়ার জন্য নতুন করে ‘লক্ষ্যবস্তু ঠিক’ করছে।
সূত্রটি সতর্ক করেছে, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের এই ‘ওয়াচডগ’কে (ইসরায়েল) নিয়ন্ত্রণে রাখতে না পারে, তবে ইরান তাদের এই কাজে সহায়তা করবে! আর তা করা হবে শক্তির মাধ্যমে।’
অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল আবারও সীমিত করেছে ইরান। ফারস নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মাত্র দুটি ট্যাঙ্কারকে এই প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘বিভিন্ন স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রিপোর্ট করা হয়েছে। আমি সব পক্ষকে সংযম প্রদর্শনের এবং দুই সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতিকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই এই অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরান ও হিজবুল্লাহ যদি ইসরায়েলি আগ্রাসনের জবাবে বড় কোনো পাল্টা হামলা চালায়, তবে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি চুক্তি মুহূর্তেই ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে