স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১ হয়েছে। এখনো নিখোঁজ আছেন ১৬০ জন মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে জরুরি উদ্ধার কার্যক্রম চলছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ১২১ জন মারা গেছে। মৃতদের মধ্যে টেক্সাসের কের কাউন্টিতে রয়েছেন অন্তত ৯৬ জন।
এ দিকে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। তারা বলছে, জরুরি ফোনকলের পরও কের কাউন্টির কোডরেড সিস্টেমে প্রথম সতর্কবার্তা আসতে পুরো ৯০ মিনিট দেরি হয়েছে। কোনো কোনো এলাকায় সকাল ১০টার পরও সতর্কবার্তা পৌঁছেনি। ততক্ষণে অসংখ্য মানুষ পানিতে ভেসে গেছে।
তবে এসব অভিযোগের সরাসরি কোনো জবাব দেননি কর্মকর্তারা। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, ‘আমরা ঘটনা-পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করব। এসব প্রশ্নের জবাব খুঁজে পেতে হবে।’
হিউস্টনের প্রতিনিধি ও টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর পল বেটেনকোর্ট জানান, তিনি আইন করে ওই অঙ্গরাজ্যের স্থানীয় কাউন্টিগুলোতে সাইরেন বসাতে চান।
গত শুক্রবার টেক্সাসে ভারী বৃষ্টিপাতের কারণে গুয়াদালুপ নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। মাত্র এক ঘণ্টারও কম সময়ে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে যায় এবং আশপাশের সব ভাসিয়ে নিয়ে যায়।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে