স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের উপশহর আর্কাডিয়ার মেয়র আইলিন ওয়াং চীনের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করেছেন। তিনি সোমবার (১১ মে) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। মার্কিন বিচার বিভাগ এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, ওয়াং ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের পক্ষে কাজ করেন। তিনি যুক্তরাষ্ট্রে বেইজিংপন্থী প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
৫৮ বছর বয়সী ওয়াং ‘ইউএস নিউজ সেন্টার’ নামে একটি ওয়েবসাইট চালাতেন। ওয়েবসাইটটি চীনা-আমেরিকানদের জন্য সংবাদ প্রকাশের দাবি করলেও সেখানে চীন-সমর্থিত বিভিন্ন লেখা প্রকাশ করা হতো বলে জানিয়েছে বিচার বিভাগ।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াওনিং সানের সঙ্গে যৌথভাবে ওই ওয়েবসাইট চালাতেন ওয়াং। বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে দোষ স্বীকারের পর ২০২৫ সালের অক্টোবরে সানকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিচার বিভাগ বলেছে, ওয়াং চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করা নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। ওই প্রবন্ধটি চীনা কর্মকর্তাদের লেখা বলে উল্লেখ করা হয়েছে।
আর্কাডিয়া শহরের ওয়েবসাইটে প্রকাশিত এক ;বিবৃতিতে জানানো হয়, ওয়াং সোমবার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ওয়াংয়ের আইনজীবী ব্রায়ান এ সান ও জেসন লিয়াং এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত জীবনে করা ভুলের জন্য ওয়াং ক্ষমা চাচ্ছেন। তবে তাদের দাবি, অভিযোগের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে ওয়াংয়ের দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই।
তারা আরও বলেন, আর্কাডিয়া সম্প্রদায়ের প্রতি ওয়াংয়ের ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট রয়েছে এবং তিনি সবার সমর্থন প্রত্যাশা করছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ এ ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কেবল মার্কিন জনগণের স্বার্থেই কাজ করা উচিত।
চীনা সরকারের সঙ্গে সম্পর্ক গোপন রেখে একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করাকে উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনে চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে এমন এক সময়ে এই ঘটনা সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বেইজিংয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে ইরান, বাণিজ্য ও তাইওয়ান ইস্যু গুরুত্ব পাবে।

ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যজুড়ে ৭১৭টি সরকারি মদ বিক্রয়কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছেন। ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটারের মধ্যে থাকা দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
৫ মিনিট আগে
ইরান যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গোপনে ইরানে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি। এতে উপসাগরীয় এই দেশটিকে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেওয়া পক্ষ হিসেবে দেখা হচ্ছে। খরব দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী এবং হামাসের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১১ এপ্রিল) সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও অর্থসহ গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর নিজের হাতে রেখেছেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আসানসোল উত্তরের বিধায়ক অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
১৩ ঘণ্টা আগে