স্ট্রিম ডেস্ক

পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগর দিবসে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি।
লিখিত বিবৃতিতে মুজতবা খামেনি বলেন, এই অঞ্চলে আমেরিকার জায়গা হবে পারস্য উপসাগরের পানির তলদেশে। ইতিহাসের ‘নতুন অধ্যায়’ রচিত হচ্ছে, যেখানে বিদেশিদের কোনো স্থান নেই।
খামেনি আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না। তিনি ন্যানো প্রযুক্তি থেকে শুরু করে পরমাণু সক্ষমতা পর্যন্ত ইরানের সব বৈজ্ঞানিক অর্জনকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে আখ্যা দেন এবং দেশের জল-স্থলের মতো এগুলোকেও রক্ষার ঘোষণা দেন।
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বর্তমানে এই পথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজের কাছ থেকে ইরান ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করছে বলে জানা গেছে। ইরান একে ‘নতুন ব্যবস্থাপনা’ বললেও সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী দেশগুলো একে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে।
মুজতবা খামেনির এই মন্তব্য এমন সময় এলো, যখন মার্কিন নৌ-অবরোধে ইরানের তেল শিল্প চরম সংকটে পড়েছে। অন্যদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১২৬ ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: এপি নিউজ

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে