স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আজ শুক্রবার নয়াদিল্লিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘোষণা দেন। খবর বিবিসি উর্দুর।
ছয় দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালে তালেবানের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর গোষ্ঠীটির কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ভারত সফর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ মুত্তাকিকে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুলে ভারতের কারিগরি মিশনকে ভারতীয় দূতাবাসের স্তরে উন্নীত করা হচ্ছে।’
২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়।
তালেবানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আপনার সফর ভারত-আফগানিস্তান সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের জনগণের শুভাকাঙ্ক্ষী হিসেবে ভারত তাদের উন্নয়নে গভীর আগ্রহী। আমরা আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
জয়শঙ্কর আরও বলেন, ‘পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানে খনি খননের জন্য ভারতীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানোও একটি প্রশংসনীয় পদক্ষেপ।’
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক জারি করা সন্ত্রাসীদের তালিকায় তালেবান নেতা আমির খান মুত্তাকির নাম রয়েছে। তারপরেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিকে ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভারত সফরের অনুমতি দিয়েছে।
ক্ষমতা নেওয়ার পর থেকেই আফগানিস্তান আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে কূটনৈতিক স্বীকৃতি অর্জনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমির খান মুত্তাকি ভারত সফরে এই প্রচেষ্টায় জোর দিচ্ছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও দেশটির অন্যান্য কর্মকর্তার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে বৈঠক করবেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে