স্ট্রিম ডেস্ক

নতুন করে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটির সময় পদদলিত হয়ে অন্তত চারজন আহত হয়েছেন।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, বোম্ব শেল্টার বা নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে ওই চারজন আহত হন। তবে তাদের আঘাত কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। এ ছাড়া জেরুজালেম, মধ্য ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজেছে। তবে ওই এলাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ অভিমুখে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। এর আগের হামলায়ও দুটি ড্রোন ধ্বংস করা হয়। বাকি চারটি আছড়ে পড়ে জনশূন্য এলাকায়।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। ইউএই জানিয়েছে, শুক্রবার তারা ইরান থেকে ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯টি ড্রোন ভূপাতিত করেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ৩৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৮৩৫টি ড্রোন ধ্বংস করেছে। এই সময়ে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে তারা।
জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে আসা দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে তৃতীয় একটি ক্ষেপণাস্ত্র দেশটির পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। এতে কিছু ‘ভৌত ক্ষয়ক্ষতি’ হলেও কোনো প্রাণহানি হয়নি।
এদিকে, দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ‘মুখোমুখি লড়াইয়ে’ একজন কমব্যাট অফিসার এবং একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে