স্ট্রিম ডেস্ক

চলমান বিক্ষোভে বিক্ষোভকারীদের পক্ষে দাঁড়িয়েছেন শান্তিতে নোবেল জয়ী ইরানের শিরিন এবাদি। তিনি অভিযোগ করেছেন, ইরান কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং তথ্যপ্রবাহ বন্ধ করে বিক্ষোভকারীদের ওপর চালানো ভয়াবহ দমন-পীড়ন গোপনের চেষ্টা করছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের চলমান বিক্ষোভ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শিরিন এবাদি বলেছেন, যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ—ইরান সরকারের ‘নীরবে হত্যা করে প্রমাণ মুছে ফেলার’ চেষ্টার ইঙ্গিত দেয়।
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের আড়ালে ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের’ বিষয়টি সামনে এনেছেন শিরিন এবাদি। তিনি অবিলম্বে পুনরায় ইন্টারনেট চালু এবং হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বাধীন তদন্তের দাবিও জানান।
এর আগে, শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মালালা বলেন, ইরানের বিক্ষোভকে শিক্ষাসহ জনজীবনের সব ক্ষেত্রে মেয়েদের এবং নারীদের স্বাধীনতার ওপর রাষ্ট্রের আরোপিত দীর্ঘস্থায়ী বিধিনিষেধ থেকে আলাদা করা যায় না। অন্য সব মেয়ের মতো ইরানি মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।
তিনি আরও বলেন, (ইরানের) ভবিষ্যৎ বহিরাগত শক্তি বা নিপীড়ক শাসকগোষ্ঠীর মাধ্যমে নয়; ইরানি জনগণের মাধ্যমেই পরিচালিত হতে হবে। আর এতে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে