স্ট্রিম ডেস্ক

ইরানের একমাত্র সচল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিদ্যুৎকেন্দ্রটির এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার (৪ এপ্রিল) এ হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সকালে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি ভবনে ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক নিরাপত্তাকর্মী নিহত হন।
এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হামলার পর আশপাশে বিকিরণ মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি। তবে সংস্থাটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ব্যাপারে সতর্ক করেছে এবং ‘পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সামরিক সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে চতুর্থবার বিদ্যুৎকেন্দ্রটিকে হামলার লক্ষ্যবস্তু করা হলো। এই মাসেই বিদ্যুৎকেন্দ্রটির আশপাশের এলাকায় একাধিকবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে