স্ট্রিম ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে টানা আন্দোলনের মুখে শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। তাঁর এই পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী।
৬৪ বছর বয়সী প্রহ্লাদ জোশী বর্তমানে ভোক্তা, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি ২০০৪ সাল থেকে কর্ণাটকের ধারওয়াড় লোকসভার সদস্য। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রহ্লাদ কয়লা, খনি ও সংসদীয়বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ধর্মেন্দ্র প্রধানের বিষয়ে এক্স পোস্টে প্রহ্লাদ জোশী লিখেছেন, ধর্মেন্দ্র প্রধানের কয়েক দশকের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। দেশের উন্নয়নে তাঁর অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
তিনি লেখেন, ধর্মেন্দ্রর মেয়াদে জাতীয় শিক্ষা নীতি–২০২০ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া শিক্ষা খাতে শতাধিক বড় ও ছোট সংস্কার হয়েছে। বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
৭ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
৮ ঘণ্টা আগে
দুই সেনা নিহত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করেছে। আর এর আড়ালে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা।
৮ ঘণ্টা আগে