স্ট্রিম ডেস্ক

আলজেরিয়ার বুমারদেস প্রদেশে বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
আলজেরিয়ার সিভিল প্রটেকশন ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪১ মিনিটে প্রদেশের এল কর্মা গ্রামের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই স্থানে সেতিফ প্রদেশ থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে। দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে সিভিল প্রটেকশন এজেন্সি ঘটনাস্থলে তিন উদ্ধারকারী ট্রাক এবং ১১টি অ্যাম্বুলেন্স মোতায়েন করে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালগুলোতে পাঠানো হয়।
আলজেরিয়ার সংবাদমাধ্যম এন্নাহার টিভি জানিয়েছে, ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘেরিয়েব বুমারদেসের বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যান।
তথ্যসূত্র: রয়টার্স

.png)

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটি লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করে।
২ ঘণ্টা আগে
বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে অবাধে নৌ চলাচল নিশ্চিতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সামরিক জোট করেছে সৌদি আরব। এতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, কুয়েতের মতো দেশ যোগ দিয়েছে। খবর আলজাজিরা।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩২ খনিশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রদেশের কোয়েটা সংলগ্ন সোরেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশবাসীকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
৬ ঘণ্টা আগে